1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার - bdtelegraph24.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লায় আইফোন ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় অপ্রতিম নামের এক শিশুকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তুহিন, ফাহাদ ও কামরুল নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে কুমিল্লায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অপ্রতিমের আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করে। অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হলে তারা আইফোনটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, আমরা ঘটনার মূল রহস্য উদঘাটন করেছি, মূল আসামিদের গ্রেফতার করেছি এবং যে আইফোনটির কারণে হত্যাকাণ্ড, সেটিও আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে উদ্ধার করেছি। আমরা বাকি তদন্ত কাজ শেষ করে দ্রুত বিজ্ঞ আদালতে মামলার প্রতিবেদন দাখিল করব।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিয়াম নামে আরেকজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া ঘটনার সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

অপ্রতিম সপ্তম শ্রেণিতে পড়ত। তার সঙ্গে অভিযুক্তদের বয়সের ব্যবধান ছিল এবং তারা বখাটে প্রকৃতির ছিল বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, বন্ধুত্বের আড়ালে এই অসম সম্পর্ক ছিল। কিশোর অপরাধ রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সন্তান কার সঙ্গে মিশছে সে বিষয়ে বাবা-মাকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar