1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মাকে কুপিয়ে ও শিশুকে আছাড় দিয়ে হ/ত্যা, আটক ১ গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তের নির্দেশ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগ, ‘অনুমতির’ দাবি নাকচ ইউএনওর দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ –কুবি শিক্ষিকা শামিমা নাসরিন আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
সোমবার (২১ সেপ্টেম্বর) ২০২৬, রাত ৮টা ৩৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাইবান্ধা সদর উপজেলায় নেশার টাকা জোগাতে ১১ মাসের শিশুসন্তানকে বিক্রির ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দুই মাস পর রোববার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে শিশু জান্নাতিকে উদ্ধার করেছে। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

গাইবান্ধা পৌর এলাকার দক্ষিণ ধানঘরা গ্রামের বাসিন্দা মাদকাসক্ত হামিদুল ইসলাম গত ২২ জুলাই নিজের ১১ মাসের শিশুসন্তান জান্নাতিকে বিস্কুট দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। পরে ৩১ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেন তিনি। শিশুটিকে উদ্ধারের জন্য তার মা রোমানা আকতার আদালতে আবেদন করেন।

গত ১৪ আগস্ট আদালতের বিচারক নিশাত তাজনীন বিষয়টি আমলে নিয়ে শিশুটিকে উদ্ধারের জন্য গাইবান্ধা সদর থানা পুলিশকে নির্দেশ দেন। আদালতের আদেশের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ মাঠে নামে। রোববার রাতে ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের সোলেমান চৌকিদারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত শিশুর পিতা হামিদুল ইসলাম, আব্দুল মজিদ, মোরশেদা খাতুন ও জেসমিন আকতারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শিশুর মা রোমানা আকতার বলেন, “আমি এমন বর্বর স্বামীকে চাই না। তার শাস্তি চাই। যে স্বামী তার নিজের কোলের শিশুকে বিক্রি করতে পারে সে অনেক কিছু করতে পারে। সে এখন আমাদের জীবননাশের হুমকি দিচ্ছে। তাই প্রশাসনের কাছে আমার দাবি আমাদের নিরাপত্তা দেওয়া হোক।”

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফ আল রাজিব বলেন, “আদালতের নির্দেশ পাওয়ার পর পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে শিশু জান্নাতিকে উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar