উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ২০২৬, সন্ধ্যা ৬টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহলদল এ অভিযান পরিচালনা করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬৫টি শাড়ি, দুটি থ্রি-পিস, একটি শালচাদর, ৫০০ গ্রাম জিরা, ১৬ প্যাকেট ফুচকা, দুই প্যাকেট সনপাপড়ি, দুই কেজি কিসমিস, ৩৬৭টি চকলেট ও ২২৯টি কসমেটিক্স সামগ্রী। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা এসব পণ্য জব্দ করেন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭১ হাজার ৫০ টাকা।”
তিনি আরও জানান, জব্দ করা চোরাচালান পণ্যগুলো নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।