1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ: ভাতিজার আঘাতে চাচা নিহত - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ শ্যামনগরে বেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুরে সকল প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত করার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত বাঘারপাড়ায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান: রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা বাগেরহাটে শিশু হত্যা: পানের বরজে মিলল বস্তাবন্দি মরদেহ, আটক ৩ পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৫ জেলে উদ্ধার টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ: ভাতিজার আঘাতে চাচা নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
শুক্রবার (২৫ সেপ্টেম্বর), রাত ৮টা ৩৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরের মধুখালীতে বাড়ির সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধের জেরে ভাতিজার আঘাতে জাহিদুল বিশ্বাস (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল বিশ্বাস ওই গ্রামের মৃত বদিউল আলম বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা জাহিদুল বিশ্বাসের সঙ্গে ভাতিজা শাকিল বিশ্বাস (২৫) ও সাইমুন বিশ্বাসের বিরোধ সৃষ্টি হয়। জাহিদুল বিশ্বাসের দাবি ছিল, তাঁর সীমানায় সিঁড়িটি নির্মাণ করা হচ্ছে, যা চলাচলে বাধা সৃষ্টি করবে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে জাহিদুল বিশ্বাস কোদাল দিয়ে শাকিল বিশ্বাসের মাথায় আঘাত করেন।

এর জেরে শাকিল ও সাইমুন ক্ষুব্ধ হয়ে জাহিদুল বিশ্বাসের মাথায় পাল্টা আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা তাঁকে মৃত ঘোষণা করেন।

আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar