1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ জন খবরটি পড়েছেন

রাঙামাটি প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটির সাজেক পর্যটন এলাকার চাইল্যাতলী এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) সমর্থিত সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে ৭ বছরের শিশু সঞ্জিতা ত্রিপুরা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেন, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মাচালং এলাকার ৭ বছরের শিশু সঞ্জিতা ত্রিপুরা গুলিবিদ্ধ হয়। শিশুটিকে গুলি লাগার ঘটনাকে তারা অত্যন্ত উদ্বেগজনক ও অমানবিক বলে উল্লেখ করেন।

পিসিসিপি নেতৃবৃন্দ বলেন, পাহাড়ের সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তার কথা বলা হলেও সশস্ত্র সংঘাতের কারণে সাধারণ পাহাড়ি-বাঙালি মানুষ এবং শিশুরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে। এ ধরনের সহিংসতার কারণে স্থানীয় জনজীবনের পাশাপাশি সাজেকের গুরুত্বপূর্ণ পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, সংঘর্ষের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে গুলিবিদ্ধ শিশু সঞ্জিতা ত্রিপুরার সুচিকিৎসা নিশ্চিত করা এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।পাশাপাশি পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও ধারাবাহিক অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছে পিসিসিপি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar