1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ভিএসএল প্রশিক্ষণ - bdtelegraph24.com
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা জেলার আজ ১৯৮তম জন্মদিন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের অস্বাভাবিক দাম বৃদ্ধি শিক্ষার মানোন্নয়নে বছরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটির ফ্রান্সে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা, মস্কোর মসজিদ নির্মাণে শতকোটি ডলারের অনুদান গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে নিশ্চিত করা হয় মৃত্যু গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সাথে খাসিও কিনলেন শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার প্রতিবাদে লাখ টাকার গরু নিয়ে জবিতে শিক্ষার্থীদের মিছিল শ্যামনগরে মাদকাসক্ত ছেলের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে খুন হলেন চাচী

শ্যামনগরে নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ভিএসএল প্রশিক্ষণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নারী কৃষকদের সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে দুই দিনব্যাপী ভিলেজ সেভিংস অ্যান্ড লোন (ভিএসএল) ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ অক্টোবর) উপজেলার রমজাননগর প্রগতি সেবা কেন্দ্রে অস্ট্রেলিয়ান এইড ও একশনএইড বাংলাদেশের সহায়তায় বাস্তবায়িত প্রগতি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ১৮ জন নারী কৃষক ও দুইজন বিশেষ চাহিদাসম্পন্ন নারীসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন। এ ছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের সিএসজিআরসি প্রকল্পের ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বদরুজ্জামান, প্রগতি প্রকল্পের হাব কো-অর্ডিনেটর মোঃ আছের আলী এবং সিএম গৌরব কান্তি বর্মন। প্রশিক্ষণে ভিএসএল দল গঠন, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, দলীয় নিয়মাবলি, হিসাব সংরক্ষণ এবং কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, ভিএসএল কার্যক্রম নারীদের নিয়মিত সঞ্চয়, স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারী সংগঠনগুলোর সমবায় সমিতি হিসেবে নিবন্ধনের ক্ষেত্রেও তাঁর দপ্তর থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী কৃষক সুলেখা রানী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সঞ্চয়, ঋণ ব্যবস্থাপনা ও হিসাব সংরক্ষণ সম্পর্কে বাস্তব জ্ঞান পেয়েছি, যা আমাদের দল পরিচালনায় সহায়তা করবে। প্রগতি প্রকল্প উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং নারীর ক্ষমতায়নে কাজ করছে। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় নারী কৃষকদের আর্থিক ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, দলীয় সঞ্চয় ও ঋণ কার্যক্রমকে শক্তিশালী করা এবং টেকসই জীবিকা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar