1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা জেলার আজ ১৯৮তম জন্মদিন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের অস্বাভাবিক দাম বৃদ্ধি শিক্ষার মানোন্নয়নে বছরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটির ফ্রান্সে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা, মস্কোর মসজিদ নির্মাণে শতকোটি ডলারের অনুদান গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে নিশ্চিত করা হয় মৃত্যু গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সাথে খাসিও কিনলেন শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার প্রতিবাদে লাখ টাকার গরু নিয়ে জবিতে শিক্ষার্থীদের মিছিল শ্যামনগরে মাদকাসক্ত ছেলের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে খুন হলেন চাচী

গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৮ জন খবরটি পড়েছেন

মাহাবুল ইসলাম অভি গাজীপুর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে মিন্টু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ‎বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, দুটি দোকানে চুরির উদ্দেশ্যে দোকানের ওপরের টিন কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করেন মিন্টু। এ সময় মার্কেটের নিরাপত্তাকর্মীর নজরে পড়লে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বহিরাগত তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
‎
‎গুরুতর আহত অবস্থায় মিন্টুকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎ঘটনার বিষয়ে গাজীপুর সদর থানাধীন কাউলতিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) সুমন খান তদন্ত করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
‎
‎স্থানীয়দের দাবি, মিন্টু এর আগেও চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। তবে তার মৃত্যুর ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
‎
‎স্থানীয়রা দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar