1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাংবাদিক রিপনকে অপহরণ: আসামিদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম - bdtelegraph24.com
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরের ইতিহাসে নাঈমুরের অনন্য কৃতিত্বপূর্ণ অর্জন, হ্যাটট্রিক জিপিএ ফাইভে মেধার স্বাক্ষর বনদস্যু নির্মূলে দাবিতে শ্যামনগরে ৫ম দিনের বিক্ষোভ সমাবেশ নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুন পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের লগ কাটার অভিযোগ মানববন্ধন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

সাংবাদিক রিপনকে অপহরণ: আসামিদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৫ জন খবরটি পড়েছেন

মাহাবুল‌ ইসলাম অভি গাজীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দৈনিক কালবেলার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন, চাঁদা দাবি ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা। এ সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে টঙ্গী সরকারি হাসপাতালের সামনে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে, টঙ্গী বাজার এলাকা থেকে সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা বি এম শামীম, সংগঠনের সহসভাপতি কামাল হোসেন, গাজীপুর মিডিয়া ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান জিলানী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল বাড়ী চৌধুরী, সহসভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন খান, সাংবাদিক মামুন হাসান, রোমান হোসাইন, সুজন সারওয়ার, মির্জা নাদিম, পারভীন ইতি, মো. পাপেল মিয়া, মো. আনু হাসান, মোহাম্মদ শামীম রেজা, গাজী মামুন, হানিফ মিয়া, মো. খোকন মিয়া ও মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে সংবাদ প্রকাশের জেরে অপহরণ, নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এসব সংবাদ কারও স্বার্থে আঘাত করলে আইনি প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কোনো সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন, চাঁদা দাবি কিংবা হত্যাচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar