অভয়নগর (যশোর) প্রতিনিধি
রবিবার (১ নভেম্বর), ২০২৬ | সন্ধ্যা ৬:১০
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি সহকারী শিক্ষক ইমরান হোসেনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীর সর্বোচ্চ সাজা নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাহিরঘাট ব্লাড ডোনার গ্রুপের সভাপতি সাকিব হোসেন, অভিভাবক আব্দুর রাজ্জাক, রেজাউল ইসলাম ও ইলিয়াজ সরদারসহ বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বক্তারা বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এমন জঘন্য অপরাধ কোনোভাবেই কাম্য নয়।
অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।
এর আগে ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন পলাতক রয়েছেন বলে জানা গেছে।