1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রথম শ্রেণীর শিক্ষার্থীর বয়স ১০৭ বছর ! - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

প্রথম শ্রেণীর শিক্ষার্থীর বয়স ১০৭ বছর !

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৬২৩ জন খবরটি পড়েছেন
সংগৃহীত

মাত্র ক্লাশ ওয়ানে পড়ে অনিকা । কিন্তু বয়স ১০৭ বছর ! অবাক কান্ড ! এমনই চমকপ্রদ ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অনিকা জাহান সেতু মঙ্গলবাড়িয়া সরকারি পারথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীতে পড়াশুনা করে। সেতু একই উপজেলার সৈয়দগাঁও গ্রামের মো. ওয়াসিমের মেয়ে। সে মঙ্গলবাড়িয়ায় নানা বাড়িতে থেকে পড়া-লেখা করে।

 অনিকা জাহান সেতুর পরিবার সূত্রে জানা গেছে , ২০১৪ সালের ২৪ মে জন্ম গ্রহণ  অনুযায়ী তার বর্তমান বয়স ৭ বছর ৬ মাস। ইপিআই টিকাদান কার্ডেও জন্ম তারিখ লেখা আছে ২৪ মে ২০১৪। কিন্তু পৌরসভার জন্ম নিবন্ধন সনদপত্র অনুযায়ী এখন সেতুর বয়স হচ্ছে ১০৭ বছর ! অবিশ্বাস্য ভুলের এই ঘটনায় তার পরিবার খুবই ক্ষুব্ধ।   

স্কুলে উপবৃত্তির টাকা পেতে আবেদন করাতে গেলে সেতুর বয়সের ঘটনাটি ধরা পড়ে বলে জানান তার নানা আমিনুল ইসলাম। সেতুর জন্ম সনদ নম্বর ১৯১৪৪৮২৪২০৯০২….।

ভুলের বিষয়টি সংশোধনের জন্য পৌরসভায় গেলে বলা হয় এটি সংশোধন করতে হলে আদালতে মামলা করার পরে সংশোধনের জন্য পৌরসভায় আবেদন করতে হবে।  বিষয়টি নিয়ে হতাশায় ভুগছেন অভাবী নানা আমিনুল ইসলাম ।

ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আলমাছ উদ্দিন জানান, পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের ভুলের কারণে গরীব পরিবারটি  খুবই হয়রানিতে পড়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি।

পাকুন্দিয়া পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান বলেন, সনদপত্র টাইপের ভুলে  হয়তো ঘটনাটি ঘটতে পারে। তবে যেভাবেই হোক এটি কোনো ছোটখাটো ভুল নয়। এটি একটি বড় ধরনের ভুল হয়েছে। এতে মেয়েটির পরিবার মারাত্মক সমস্যায় পড়েছে। ইউএনও স্যারের সঙ্গে পরামর্শ করে অতি দ্রুত বিষয়টি সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar