1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১০০ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান,, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‘প্লাস্টিক দুষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে একটি র‍্যালি বের হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য এ র‍্যালি বের হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বি এম কুদরত এ খুদা, কুড়িগ্রাম সরকারি কলেজর অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, ভুরুঙ্গামারীর সহকারী পুলিশ সুপার মাসুদ, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মুহা. হুমায়ূন কবির, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম, জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি ও সাংবাদিক সায়েদ আহমেদ বাবু প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব থেকে প্লাস্টিক বর্জন করা উচিত। এ ক্ষেত্রে নিজেদের মধ্যে সচেতনতা তৈরি অবশ্যক।

অনুষ্ঠান শেষে অসুস্থ, দুস্থ, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের হাতে জেলা সমাজ সেবা অধিদফতরের অর্থ সহায়তার চেক তুলে দেন নুসরাত সুলতানা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar