1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুলিশসহ ৪ শ' জনে এক কিশোরীকে ধর্ষন ! - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

পুলিশসহ ৪ শ’ জনে এক কিশোরীকে ধর্ষন !

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৪৫৯ জন খবরটি পড়েছেন

পুলিশকর্মীসহ প্রায় চারশ’জন নরপিশাচ টানা ৪ থেকে ৬ মাস ধরে যৌন নিপীড়ন করেছে ১৭ বছরের এক কিশোরীকে।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের মহারাষ্ট্রের ১৭ বছরের ওই কিশোরীর অভিযোগে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে । প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পাচারের পর ওই কিশোরীকে নামানো হয়েছিল দেহব্যবসায় ।

গত ১১নভেম্বর এফআইআর দায়ের করার পরে  শুক্রবার (১২ নভেম্বর) শিশু কল্যাণ কমিটির কাছে কিশোরীর বয়ান রেকর্ড  করা হয় । সূত্রের খবর, কিশোরী প্রাথমিকভাবে অভিযোগ দায়ের করতে রাজি না থাকায়  কাউন্সেলিংয়ের  মাধ্যমে অভিযোগ করতে রাজি হন।

ওই কিশোরীর দাবি,  মাত্র ১৩ বছর বয়সে তাঁর বিয়ে হয়েছিল। কিন্তু মতবিরোধের কারণে স্বামী তাকে ছেড়ে চলে যায় । সম্প্রতি বাবার বাড়িতে ফিরে আসেন ওই কিশোরী। সেখানেও বাবার যৌন হেনস্থার মুখে পড়েন। ফলে গত মে বা জুনে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটি বাসস্ট্যান্ডে অবস্থান নেন । ওইখান থেকেই তাঁকে উদ্ধার করা হয়েছে।

কিশোরীর দেয়া জবানবন্দির ভিত্তিতে মহারাষ্ট্র পুলিশ নতুন করে তদন্ত শুরু করেছে । ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ, গণধর্ষণ, যৌন হেনস্থার মতো ধারার পাশাপাশি পকসো আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী পুলিশ এবং বিডের অতিরিক্ত পুলিশ সুপার কবিতা নেরকার জানান, একটি স্বেচ্ছাসেবক সংস্থা ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে আসেন। গত ৮ নভেম্বর অভিযোগ দাযের করার পরে কিশোরীর বাবা, স্বামীসহ ৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার জানান, এফআইআর দায়েরের চারদিন পর কিশোরী অভিযোগ করেন যে তাঁকে ৪০০ জন ধর্ষণ করেছেন। ওই অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুত্র-হিন্দুস্তান টাইমস বাংলা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar