1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেলো নসিমন চালকের - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

অভয়নগরে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেলো নসিমন চালকের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১০৫ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে বেপরোয়া গতির যাত্রীবাহী গড়াই পরিবহনের ধাক্কায় মোস্তফা সরদার (৪০) নামের এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের নিটল টাটা অফিসের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত মোস্তফা সরদার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের রেজাউল সরদারের ছেলে।

মৃতের খালাতো ভাই স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘আমার ভাই মোস্তফা ছিলেন একজন নসিমন চালক। রোববার সকাল ৯টার দিকে প্রেমবাগ বাজার থেকে নসিমন ভর্তি জ্বালানি কাঠ নিয়ে যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজারে যাচ্ছিলেন তিনি। নিটল-টাটা অফিসের সামনে পৌঁছলে যশোরগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী গড়াই পরিবহন নসিমনের পেছনে ধাক্কা মারে। এসময় নসিমনটি দুমড়েমুচড়ে যায় এবং মোস্তফা গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রকিবুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিষয়টি পুলিশকে জাননো হয়েছে।’ 

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত নসিমন চালকের মরদেহ হাসপাতাল থেকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া বাসের সন্ধানে অভিযান শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar