1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পূর্বপরিচিতের লালসার শিকার শিশু, গ্রেফতার গাড়িচালক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

পূর্বপরিচিতের লালসার শিকার শিশু, গ্রেফতার গাড়িচালক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৯৭ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর গুলশানে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গাড়িচালক সজল হোসেন পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। গুলশান বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের একটি ভাড়া বাসায় রোববার (৯ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (১০ মার্চ) শিশুটির মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সজলকে গ্রেফতার করা হয়। বর্তমানে শিশুটি শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন জানান, গ্রেফতারকৃত সজল হোসেন পলাশের বয়স ৪০ বছর। শিশুটি তার মায়ের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকে এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। শিশুটির বাবা মারা গেছেন এবং তার মা অন্যের বাসায় কাজ করেন। সজল এবং শিশুটির পরিবারের মধ্যে পূর্বপরিচয় ছিল। শিশুটির মা কাজে থাকাকালীন সজল বাসায় এসে শিশুটিকে ধর্ষণ করে।

মামলার বিবরণ অনুযায়ী, শিশুটির মা কাজ থেকে ফিরে আসার পর শিশুটি তাকে ধর্ষণের ঘটনা জানায়। এরপর তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar