1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রাথমিকে ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রাথমিকে ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৫৭৬ জন খবরটি পড়েছেন
প্রাথমিক শিক্ষা

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি বিদ্যালয়ে রাজস্ব খাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ’-এর লিখিত পরীক্ষার প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কয়েকটি শর্তসাপেক্ষে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। 

লিখিত পরীক্ষার ফলাফল  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)-  এ পাওয়া যাবে।
গত ২২ এপ্রিল দেশের ২২ জেলায় [১৪ জেলার সম্পূর্ণ (চাপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট) এবং ৮ জেলার আংশিক (সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাংগাইল, কুমিল্লা, নোয়াখালী)] সরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

যেসব শর্তে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে, সেগুলো হলো-এ ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর’ কোন শূন্য পদে নিয়োগের জন্য কোন নিশ্চয়তা প্রদান করে না।

প্রকাশিত ফলাফলের যে কোন পর্যায়ে কোন প্রকার ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতি, মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
কোন প্রার্থী ইচ্ছাকৃতভাবে কোন ভুল তথ্য প্রদান করলে, কিংবা কোন তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান বা প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবেন।

প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসরণ করে নিয়োগের জন্য চুড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar