1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর কৈখালী সীমান্তে পতাকা বৈঠকে ৪ বাংলাদেশীকে হস্তান্তর - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

শ্যামনগর কৈখালী সীমান্তে পতাকা বৈঠকে ৪ বাংলাদেশীকে হস্তান্তর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৯২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ০৪ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করেন। শনিবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার উত্তর কৈখালীর কালিন্দী নদীর শূন্যরেখা দিয়ে ভারত-বাংলাদেশ উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে
বিজিবির কাছে হস্তান্তর করা হয়। উক্ত বৈঠকে বিজিবির পক্ষ থেকে কোম্পানি কমান্ডার, নায়ক সুবেদার মোঃ তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশী নাগরিকরা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মোহাম্মদ নুর আলম (৩৬), মোহাম্মদ নুর আলম এর স্ত্রী আয়েশা খাতুন (২৬), ও দুই কন্যা লাবিবা খাতুন (০৬) ও লামিয়া খাতুন (১৬ মাস)।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির মোল্লা বলেন, উক্ত পরিবারটি ডাক্তার দেখানোর জন্য ভারতে যায়। কিন্তু চিকিৎসা করাতে যেয়ে লম্বা সময় ধরে তাদের সেখানে অবস্থান করতে হয়েছিল। এর মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করেন। এবং বিজিবি শনিবার রাত ৮ টার সময় তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করলে, পরবর্তীতে কাগজ পত্র যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar