1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৭০ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আধিবাসী নারীর ভূমিকা” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২২ পালিত হয়েছে।

মঙ্গলবার (০৯ আগস্ট) বেলা ১১ টায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপাল মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা।

আদিবাসী দিবস-২০২২ এর উপর সংক্ষিপ্ত বক্তব্য ও আন্তর্জাতিক আদিবাসী দিবস এর মাধ্যমে তাদের ৮ দফা দাবি’র প্রস্তাবনা পাঠ করেন সামস এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। আদিবাসী মুন্ডাদের বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে বক্তব্য রাখেন শ্রীফলাকাঠি যীশু নাম আশ্রমের পরিচালক ফাদার লুইজী পাজ্জী এস.এক্স।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়কারী গাজী আল ইমরান, সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্ক এর সমন্বয়ক রনজিৎ বর্মন, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক দীপঙ্কর বিশ্বাস, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হরিদাস হালদার, বারসিক এর কর্মসূচী কর্মকর্তা মফিজুর রহমান, কারিতাস কচুখালী রিসোর্স সেন্টারের কর্মসূচী কর্মকর্তা হরিদাস মন্ডল, সামস এর কো-অর্ডিনেটর রামপ্রসাদ মুন্ডা, প্রোগ্রাম অফিসার সঞ্জয় মাঝি, চম্পা মুন্ডা, পপি রাণী মুন্ডা, পুষ্প রাণী মুন্ডা প্রমুখ।

আলোচনা সভা শেষে আদিবাসীদের অধিকার আদায় এবং ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আধিবাসী নারীর ভূমিকা নিয়ে মুন্ডা যুব সম্প্রদায়ের অংশগ্রহণে ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহন, মুন্ডা আদিবাসী শিল্পী গোষ্ঠীদের পরিবেশনায় নিজস্ব সংস্কৃতি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তীতে শপথ গ্রহণের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠান সমাপনী হয়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তারাপদ মুন্ডা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar