1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভৈরব নদে নৌ কর্তৃপক্ষের অভিযান: ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ভৈরব নদে নৌ কর্তৃপক্ষের অভিযান: ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩১২ জন খবরটি পড়েছেন
যশোরের অভয়নগরে ভৈরব নদে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অভয়নগর (যশোর) প্রতিনিধি
নওয়াপাড়া নৌবন্দরের চিহ্নিত ৬০টি অবৈধ ঘাট/স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে নওয়াপাড়া নৌবন্দর কর্তৃপক্ষ। বুধবার ও বৃহস্পতিবার দুইদিনব্যাপী ভৈরব নদে অবৈধভাবে স্থাপিত ৬০টি স্থাপনার মধ্যে ২৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, বুধবার অভিযানের প্রথম দিনে ৯টি এবং বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডবিøউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন বংসা। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া নৌবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ ও স্থানীয় নৌ পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ।

নৌবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ জানান, দুইদিনব্যাপী উচ্ছেদ অভিযানে ভৈরব নদের তালতলা এলাকায় অবস্থিত সরকার ট্রেডার্সের ঘাট, তালতলা স্টোন হাউজের ঘাট, এসএ এন্টারপ্রাইজের ঘাট, চাকলাদার স্টোনের ঘাট, নওয়াপাড়ার ব্রাইট ঘাট, অধিকারী ট্রেডার্সের ঘাট, শংকরপাশা এলাকার রফিক গাজী ও জলিল গাজীর ঘাট, নওয়াপাড়ার পোটন ট্রেডার্সের ঘাট, আফিল ট্রেডার্সের ঘাট, পরশের ঘাটসহ মোট ২৫টি অবৈধভাবে গড়ে ওঠা ঘাট উচ্ছেদ করা হয়। তিনি আরও জানান, ভৈরব নদে স্থাপিত অবৈধ ঘাট বা স্থাপনা উচ্ছেদ অভিযানে কোন বাঁধা মানা হবে না। উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অবৈধ ঘাট উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar