1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে উপজেলা প্রশাসনের ভিন্ন আয়োজন ‘ওপেন বুক এক্সাম’ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

দুর্গাপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে উপজেলা প্রশাসনের ভিন্ন আয়োজন ‘ওপেন বুক এক্সাম’

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৮৯ জন খবরটি পড়েছেন

রাজেশ গৌড়।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে ‘ওপেন বুক এক্সাম’ বিষয়ক এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ আগস্ট দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপর এ প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরকে আহবান জানানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ এ বিষয়ে উপর এক বিজ্ঞপ্তি প্রদান করেছেন।

এ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির পর্যন্ত প্রত্যেক শ্রেণির একজন করে পাঁচজন এবং একাদাশ-দ্বাদশ শ্রেণি থেকে পাঁচজন এভাবে দল গঠন করে অংশগ্রহন করতে পারবেন। প্রত্যেক দলে একজন দলনেতা থাকবেন যিনি দলের পক্ষে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে প্রশ্নের আলোকে খাতায় উত্তর লিখবেন। বাকি সদস্যরা দলনেতাকে প্রশ্নের উত্তর লিখতে সহায়তা করতে পারবেন। চলতি মাসের ১৪ আগস্ট দুপুর দেড়টায় দুর্গাপুর উপজেলা পরিষদ হল রুমের এই বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, আমি অত্র উপজেলায় যোগদান করার পর থেকে চাচ্ছিলাম জাতির পিতার রচিত তিনটি বই শিক্ষার্থীদের কীভাবে জানানো ও পড়ানো যায়। তারা জানুক বঙ্গবন্ধু কতটা ত্যাগ স্বীকার করে আমাদের দেশকে স্বাধীন করেছে। এজন্য বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে ওপেন বুক এক্সামের আয়োজন করেছি। যারা মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়বে এবং বইটা সম্পূর্কে জানতে পারবে। আশা করি জাতির পিতাকে নিয়ে এই আয়োজনটা মাইফলক হয়ে থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar