1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চৌগাছায় মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চৌগাছায় মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৬৯ জন খবরটি পড়েছেন

চৌগাছা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের চৌগাছায় এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

 মৃত মাহফুজুর রহমান (৬৫) উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মাহফুজুর রহমান চৌগাছা শহরে ব্যবসা করেন এবং টেঙ্গুরপুর গ্রামের মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন ও সহকারী পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। গত শুক্রবার (১২ আগস্ট) রাত আনুমানিক ৯টায় চৌগাছা শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফিরে রাতের খাওয়ার সময় ছেলেদের সাথে পারিবারিক ছোটখাটো বিষয়াদি নিয়ে মনোমালিন্য হয়। পরে রাত ১০টায় নিজের থাকার ঘরে স্ত্রীর সাথে ঘুমাতে যান। রাত ২টার দিকে হঠাৎ তার স্ত্রীর ঘুম ভেঙে গেলে দেখেন স্বামী পাশে নেই। পরে মায়ের ডাক চিৎকারে ছেলেরাসহ বাড়ির লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে দেখতে পান মাহফুজুর নিজেদের একতলা বসতঘরের ছাদের ওপর কাঁঠাল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। এসময় ছেলেদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে রশি কেটে নামিয়ে তাকে হাটানোর চেষ্টা করেন। এবং দ্রুত তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আজ শনিবার (১৩ আগস্ট) দুপুরে চৌগাছা থানা থেকে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের পরে বিকাল ৩ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar