1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লবণ পানির আগ্রাসন থেকে মিষ্টি পানির পুকুর বাঁচাও শীর্ষক নাগরিক সংলাপ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

লবণ পানির আগ্রাসন থেকে মিষ্টি পানির পুকুর বাঁচাও শীর্ষক নাগরিক সংলাপ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৫৩ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্ব যুব দিবস উপলক্ষে লবণ পানির আগ্রাসন থেকে মিষ্টি পানির পুকুর বাঁচাও শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করে পরিবেশবাদী বেসরকারী গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক।

যুব দিবসে ” আন্তঃপ্রজন্মের প্রতি সংহতি জানিয়ে সকল বয়সের মানুষের উপযোগি একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তুলি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে রোববার (১৪ আগস্ট) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে লবণ পানির আগ্রাসন ঠেকাও নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেন এর সভাপতিত্বে ও বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইযুব ডলি, বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, ইউপি সদস্যা উমা রানী মল্লিক।

এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা জনসংগঠন সম্বনয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ জোয়ারদার, কর্মসুচি কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল, রুবিনা পারভীন সহ যুব প্রতিনিধি ও স্থানীয় জনগোষ্টিবৃন্দ। নাগরিক সংলাপের ধারনাপত্র উপস্থাপন করেন বারসিকের কর্মসুচি কর্মকর্তা বাবলু জোয়ারদার।

প্রধান অতিথি এস এম আতাউল হক দোলন বলেন, জলে কুমির ডাঙায় বাঘ ও প্রাকৃতিক দুর্যোগ এই তিনটি নিয়ে আমরা উপকুলীয় এলাকায় বসবাস করি। আমি সব সময় আমার এলাকার মানুষের পাশে থাকি । তাদের সমস্যাও বুঝি। আমরা চেষ্টা করবো এলাকায় কিছু বড় পুকুর থেকে লবণ পানি অপসারণ করে বৃষ্টির পানি সংরক্ষণ করার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেন তার বক্তব্যে বলেন, প্রায়ই বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভেড়িবাধ ভাঙনের মুখোমুখি হচ্ছে। বর্তমানে নদীর তলদেশ উচু হয়ে যাচ্ছে। বুষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও পিএসএফ সহযোগিতা করার কাজ চলমান আছে। আগামী এডিপির প্রকল্পে সিংহভাগ আমরা পানির জন্য খরচ করবো। এলাকায় যতগুলো মিষ্টি পানির খাল যেগুলো ইজারা আছে সেগুলো স্থানীয় সরকারের মাধ্যমে ইজারা বাতিল করে মিষ্টি পানির মাছ সংরক্ষন করা হবে। সরকারের পক্ষ থেকে স্থানীয় মানুষের পাশে থাকার সব সময় চেষ্টা করছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar