1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না-রণজিৎ কুমার রায় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা

বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না-রণজিৎ কুমার রায়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৬২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় বলেছেন,বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বিনির্মাণের। তাঁর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। তিনি বলেন,স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ইসলামী মূল্যবোধকে ধ্বংস করতে চক্রান্ত চলছে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

মঙ্গলবার বিকেলে যশোরের বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

থানা চত্বরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মুকিত সরকার, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, জামদিয়া ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হরিপদ রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এছাড়া উপস্থিত ছিলেন, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু সাহা,বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার,দরাজহাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী,অরুন অধিকারী, শচীশচন্দ্রনাথ বিশ্বাস,নিখিল আঢ্য,নুর মোহাম্মাদ পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার উপ-পরিদর্শক রাজ কিশোর পাল। শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar