1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় ইলেকট্রনিক্স শোরুমে সন্ত্রাসী হামলায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, থানায় অভিযোগ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

দেবহাটায় ইলেকট্রনিক্স শোরুমে সন্ত্রাসী হামলায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, থানায় অভিযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২১৩ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটা উপজেলা সদরের দেবহাটা কলেজের পাশে অবস্থিত রিলাক্স সেন্টার ইলেকট্রনিক্স শোরুমে সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় সন্ত্রাসীরা দোকানের মহিলাসহ ২ কর্মচারীকে মারধর করে নগদ টাকা লুটপাট ও লক্ষাধিক টাকার ইলেকট্রনিরক্স সামগ্রী ভাঙচুর করেছে।

এ ঘটনায় উক্ত দোকানের মালিক দেবহাটা উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত আব্দুল গফুর সরদারের ছেলে জাকির হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেক করে এবং অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ মতে জানা গেছে,রোববার (২২ আগষ্ট) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে দেবহাটা কলেজে দেবহাটা ও বসন্তপুর গ্রামের ছেলেরা মারামারি করে। উক্ত ইস্যুকে কেন্দ্র করে বাদী জাকির হোসেনের রিলাক্স সেন্টারে সাফি (২১) পিতা- মাহমুদ, লিটন (২৪) পিতা- ফজর আলী, বেল্লাল (১৯) পিতা- অজ্ঞাত মাতা- মনু খাতুন, রিয়াজ হোসেন (১৯) পিতা- জামাল উদ্দীন, সর্ব সাং- দেবহাটা, সান (২০) পিতা- আব্দুল আলিম, সাং- মাঘরী, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাসহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন এসে দোকানের কর্মচারী ফরহাদ হোসেনকে আক্রমন করে মারপিট করে। এসময় দোকানের অপর মহিলা কর্মচারী মনিরা ও কর্মচারী মামুন তাদেরকে ঠেকাতে গেলে আসামীরা তাদেরকেও মারপিট করে। একপর্যায়ে আসামীরা দোকানে থাকা টেলিভিশন, মোবাইল সেট, ফ্রিজ, রাইচ কুকার ভাঙচুর করে এবং ৮টি স্মার্ট ফোন ও দোকানের ক্যাশ বাক্সে রক্ষিত নগদ ১ লক্ষ ৩৮ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়।

এবিষয়ে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar