1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ইভটিজিংয়ের অভিযোগে বখাটের কারাদণ্ড - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

শ্যামনগরে ইভটিজিংয়ের অভিযোগে বখাটের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৬২ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অনাথ মণ্ডল, শ্যামনগর।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর স্কুল এন্ড কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে হাবিবুল্লাহ (২৫) নামে এক বখাটেকে পাঁচশত টাকা ও ১ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত হাবিবুল্লাহ গোবিন্দপুর গ্রামের মাজিদ শেখের ছেলে।

শ্যামনগর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন এ আদেশ দেন।

গোবিন্দপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, সোমবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে কলেজ শেষে স্কুলছাত্রীরা বাড়ি ফেরার পথে হাবিবুল্লাহ নামে এক বখাটে তাদের পথরোধ করে এবং তাদের হাত ধরে টানাটানি ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় আমরা শিক্ষকরা এবং এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ওই বখাটেকে পাঁচশত টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। তিনি আরো বলেন ওই বখাটে কলেজ পড়ুয়া ছাত্রীদের কয়েক মাস যাবৎ উত্ত্যক্ত করে আসছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউনও) মোঃ আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar