1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হামলায় নিহত নরেন্দ্র মুন্ডার বাড়ি পরিদর্শনে এমপি জগলুল হায়দার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

হামলায় নিহত নরেন্দ্র মুন্ডার বাড়ি পরিদর্শনে এমপি জগলুল হায়দার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৬৯ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অনাথ মণ্ডল, শ্যামনগর।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে মুন্ডাপল্লীতে হামলায় নিহত নরেন্দ্র মুন্ডার বাড়ি পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

সোমবার (২২শে আগস্ট) বিকালে তিনি উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালি মুন্ডাপল্লীতে যান এবং স্থানীয়দের সাথে কথা বলেন। এসময় এমপি জগলুল হায়দার বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত নরেন্দ্র নাথ মুন্ডার বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়াও তিনি এ ঘটনা সরকারের ভাবমূর্তির কথা উল্লেখ করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদকে মুঠোফোনে ঘটনায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তার ও প্রকৃতি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এমপি জগলুল হায়দার মুন্ডাপল্লী পরিদর্শনকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক অলিউর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুর্গাপদ চক্রবর্তী, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতিত পবন মন্ডল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উল্লেখ্য শ্যামনগর উপজেলার ধুমঘাট অন্তাখালী মুন্ডা পল্লীতে শুক্রবার সকালে প্রায় দুই শতাধিক লাঠিয়াল নারকীয় তান্ডব চালায়। হামলার সাথে জড়িত ভাড়াটে সন্ত্রাসীরা মুন্ডা সম্প্রদায়ের পবিারগুলোকে বসত ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখে তাদের ভোগদখলীয় ৮ বিঘা জমি জবর দখলসহ তাদের তৈরী বীজতলা সম্পুর্ন চষে দিয়ে সীমানা পিলার স্থাপন করে। এসময় অবরুদ্ধ অবস্থা থেকে পালিয়ে যাওয়ার সময় হামলাকারীদের লাঠিপেটায় রীনা মুন্ডা, সুলতা মুন্ডা, বিলাসী মুন্ডা, নরেন্দ্রনাথ মুন্ডাসহ ১২ জন আহত হয়। পরবর্তীতে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরের পর নরেন মুন্ডা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar