1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে মাছের ঘের লুট - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

বাগেরহাটে মাছের ঘের লুট

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৬০ জন খবরটি পড়েছেন

নাজমুল ইসলাম সবুজ,বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটে রাতের আধারে একটি মাছের ঘের লুট ও ঘেরের পাহারা ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড় বাশবাড়ীয় এলাকায়। এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার রিপন হাওলাদার ঘের লুটকারীদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানায়, ডেমা ইউপি সদস্য রিপন হাওলাদার এলাকার কয়েকজন বেকার লোকজন নিয়ে শুকুর হাওলাদারের বাড়ির পাশের একটি ঘেরে মাছের চাষ করে আসছেন । সম্প্রতি ওই মাছের ঘেরের প্রতি দৃষ্টি পড়ে পাশ্ববর্তী রামপাল উপজেলার বড় সন্ন্যাসী ও উত্তর মাদার দিয়া এলাকার একদল দুবৃর্ত্তের।

সে অনুযায়ী চিহ্নিত বহিরাগত ওই দুর্বৃত্তরা লাঠি-সোটা রাম দা নিয়ে মঙ্গলবার রাতে ইউপি মেম্বার রিপন হাওলাদারের মাছের ঘেরটি লুট করে নেয় এবং ঘেরের পাহারা ঘরটি পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়।

ক্ষতিগ্রস্থ মাছ চাষীদের পক্ষে ইউপি মেম্বার রিপন হাওলাদার বলেন, রাতে মাছের ঘের লুট ও আগুন দেয়ায় আমাদের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘের পাহারাদাদের দেয়া তথ্যমতে এ ঘটনায় জড়িত উত্তর মাদার দিয়া এলাকার আকবর হাওলাদার, মনির, রবিউল হাওলাদার, তরিকুল , শাহ-আলম, নুরু শেখ, চানু শেখ ও সুমন হাওলাদারকে চিহ্নিত করে বুধবার দুপুরে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ডেমা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এসআই মুরাদ বলেন, মেম্বারের দেয়া একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনা তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar