বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় সার পাচারকালে সার ভর্তি আলমসাধু (ইঞ্জিচালিত) আটক করেছে থানা পুলিশ। এসময় আটক করা হয়েছে আলমসাধু চালককে। জব্দ করা হয়েছে ৩৫ বস্তা রাসায়নিক সার। এঘটনায় দুইজনের নাম উল্লেখ্য করে কৃষি কর্মকর্তা আব্দুল করিম বাদী হয়ে থানায় মামলা করেছেন।
আসামিরা হলেন সার ব্যবসায়ি নারিকেলবাড়িয়া এলাকার কালা সাহার ছেলে উজ্জল সাহা ও আগড়া গ্রামের আলমসাধু চালক শাহাদত মোল্যার ছেলে আবু হানিফ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে এগার টার সময় সংবাদ আসে নারিকেলবাড়ীয়া বাজারের বাবলু কুমার সাহার আড়ত ঘরের সামনে সার বোঝাই আলমসাধু নিয়ে দাড়িয়ে আছে এক ব্যক্তি। এমন সময় চালককে সারের বিষয়ে জিঞ্জাসা করলে খুচরা সার বিক্রেতা উজ্ঝল সাহার বলে জানান। এরপর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সার জব্দ করে থানায় আনা হয়। সেখানে ৩ বস্তা টিএসপি ও ৩২ বস্তা বিএডিসি’র টিএসপি সার পাওয়া যাই।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দীন জানান ,মঙ্গলবার রাতে কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে সংবাদ আসে নারিকেলবাড়ীয়া বাজারে কালোবাজারীর মাধ্যমে সার অন্যত্র পাচার হচ্ছে। এসময় ৩৫ বস্তা সারসহ আলমসাধু চালককে আটক করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আটক আলমসাধু চালককে জেলহাজতে পাঠানো হয়েছে।