1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাল্য বিবাহ না দেয়ার অঙ্গীকার ভঙ্গ করায় মেয়ের মাকে জরিমানা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

বাল্য বিবাহ না দেয়ার অঙ্গীকার ভঙ্গ করায় মেয়ের মাকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮০ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটায় বাল্য বিবাহ না দেয়ার অঙ্গীকার ভঙ্গ করায় মেয়ের মাকে জরিমানা করলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইউএনও এই জরিমানার আদেশ প্রদান করেন।

জানা যায়, দেবহাটা উপজেলার কোড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের নাবালিকা কন্যাকে বিবাহ দেয়ার প্রস্তুতি গ্রহন করায় ইউএনওর দপ্তরে গত ১ মাস আগে জাহাঙ্গীরের স্ত্রী রেহানা খাতুন (৩৮) তার মেয়েকে ১৮ বছরের আগে বিবাহ দেবেনা বলে লিখিত অঙ্গীকার করেন। কিন্তু গত কিছুদিন পূর্বে তারা তাদের নাবালিকা মেয়েকে গোপনে বিবাহ দেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে সোমবার দুপুরে মেয়ের মা রেহানাকে আটক করেন। পরে বাল্য বিবাহ নিরোধ আইনের আওতায় অঙ্গীকার ভঙ্গ করার দায়ে রেহানা খাতুনকে নগদ ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বাল্য বিবাহ নিরোধ আইনে বাল্য বিবাহ দেবেনা এমন অঙ্গীকার ভঙ্গ করার জন্য ৬ মাসের জেল অথবা ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ড প্রদান করা যাবে। সে হিসেবে মেয়ের মা অঙ্গীকার ভঙ্গ করার অপরাধে দন্ডিত হওয়ায় তাকে জরিমানার আদেশ প্রদান করা হয়েছে।

ইউএনও এবিষয়ে সকলকে সতর্ক করে জানান, এধরনের কাজ করলেও তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar