1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুদের টাকার জন্য ইজিবাইক চালককে পেটালেন ছাত্রলীগ নেতা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

সুদের টাকার জন্য ইজিবাইক চালককে পেটালেন ছাত্রলীগ নেতা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৫ জন খবরটি পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় সুদের টাকা দিতে দেরি হওয়ায় ইজিবাইক চালক খলিল হাওলাদার (৩২) কে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগ নেতা রুবেল হাওলাদার (২৩)। শুক্রবার বিকেলে উপজেলার ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এঘটনা ঘটে । 

এঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালক খলিল বর্তমানে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । 

জানাগেছে,দুই বছর আগে নলবুনিয়া গ্রামের নাছির হাওলাদারের ছেলে স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি মোঃ রুবেল বাশারের কাছ থেকে সুদে তিন হাজার টাকা নেন একই এলাকার মোঃ এমাদুল হক হাওলাদারের ছেলে ইজিবাইক চালক মোঃ খলিল হাওলাদার । সেই টাকার সুদসহ সাড়ে সাত হাজার টাকা পরিশোধ করলেও বাকি তিন হাজার টাকার জন্য চাপ প্রয়োগ করেন রুবেল বাশার । তিন হাজার টাকা দিতে দেরি হলে খলিলের ইজিবাইকের সিট খুলে নেন রুবেল । গাড়ির সিট চাইতে গেলে গত শুক্রবার বিকেলে রুবেলের সাথে বাকবিতান্ডা হয় খলিলের । এর একপর্যায় রুবেল ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে একটি বাঁশ হাতে নিয়ে এসে খলিলকে পেটাতে থাকে । এসময় খালিলকে লাথি মেরে পাশের পুকুরে  ফেলে দেয় রুবেল । এতে খলিলের পেটে মারাত্মক আঘাত লাগে এবং জ্ঞান হারিয়ে ফেলে । পরে তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।

এব্যাপারে রুবেল বাশার বলেন,খলিল কেমন মানুষ তা এলাকায় জিজ্ঞেস করলেই পাবেন । ওর ব্যবহার ভালনা । শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে  ব্যবস্থা নেয়া হবে ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar