1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উলিপুরে ধানক্ষেত থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

উলিপুরে ধানক্ষেত থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের উলিপুরে ফরহাদ হোসেন (১০) নামের চতুর্থ শেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফরহাদ হোসেন উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রামের নূর আলমের ছেলে এবং পাতিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।

বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ কবির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিকভাবে ফরহাদ নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ শনিবার সকালে বাড়ির পাশে একটি ধান ক্ষেত থেকে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, সুরতহাল রিপোর্টের পর প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar