1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় আটক ১ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক

শরণখোলায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় আটক ১

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৮১ জন খবরটি পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাট জেলার শরণখোলায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত রঞ্জন হালদার (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে ৩টায় উপজেলার রাজাপুর গ্রামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের বাড়ির পরিত্যাক্ত বারান্দায় লুকানো অবস্থায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন নিশ্চিত করেছেন।

ঐ মাদ্রাসা ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার সকালে রাজাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন ঐ ছাত্রী (১৯)। বৃষ্টির কারনে সে সময় আশেপাশে কোন লোকজন ছিলনা। রাস্তায় ঐ ছাত্রীকে একা পেয়ে ওই গ্রামের দিনমজুর ও দুই সন্তানের পিতা রঞ্জন হালদার ওই ছাত্রীর পথ আগলে দাড়ায়। তার মুখ চেপে ধরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য টানা হেচড়া করতে থাকে। ধস্তাধস্তির একপর্যায়ে ঐ ছাত্রী ডাক চিৎকার শুরু করলে রঞ্জন হালদার তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

লোকজন এসে মাদ্রাসা ছাত্রী ও ঘটনাস্থলে পড়ে থাকা রঞ্জনের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে। ঘটনার পরপরই শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত রঞ্জনকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেন। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই সোমবার দুপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে শরণখোলা থানা সূত্রে জানাগেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar