1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আদালতের ভিতরে হাস্যরস, বাইরে গুরুতর অভিযোগ: সাবেক মন্ত্রীরা কী বললেন? - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আদালতের ভিতরে হাস্যরস, বাইরে গুরুতর অভিযোগ: সাবেক মন্ত্রীরা কী বললেন?

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ জন খবরটি পড়েছেন
আদালতে প্রাঙ্গণে হাস্যরসে মাতাল শাহজাহান খান, বললেন ‘খুব ভালো, খুব ভালো!’

প্রভাবশালী সাবেক মন্ত্রী সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনাইদ আহমেদ পলক, সাবেক ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ও আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে আজ আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সকাল ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় সাবেক এই মন্ত্রীদের। প্রথমে তাদের হাজতখানায় রাখা হয়, পরে একে একে ২৭ নং কোর্টে, ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের এজলাসে তোলা হয়। আদালতে তাদের বেশিরভাগই বিমর্ষ মুখে উপস্থিত হন।

শুনানি শেষে, সংশ্লিষ্ট থানাগুলির মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। সালমান এফ রহমানকে মিরপুর থানার হত্যার অভিযোগে, শাহজাহান খানকে হাতিরঝিল থানার হত্যার অভিযোগে, জুনাইদ আহমেদ পলককে শাহবাগ থানার হত্যার অভিযোগে, আতিকুল ইসলামকে উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা ও হত্যার অভিযোগে, হাসানুল হক ইনুকে গুলশান থানার হত্যার অভিযোগে এবং মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে উত্তরা পশ্চিম থানার হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, হাসানুল হক ইনুর রিমান্ড আবেদন মঞ্জুর করা হলে, তাকে ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়।

এজলাস থেকে বের হওয়ার সময়, আদালতের সামনে শাহজাহান খান সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে বলেন, “খুব ভালো, খুব ভালো। হাহাহা।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar