1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় গরীব বৃদ্ধার সোনার গহনা, নগদ অর্থ লোপাট - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শরণখোলায় গরীব বৃদ্ধার সোনার গহনা, নগদ অর্থ লোপাট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ জন খবরটি পড়েছেন

শরণখোলা প্রতিনিধি। অভিনব প্রতারণায় এক প্রতারক শয়তানের নিঃশ্বাসে এক গরীব বৃদ্ধ মহিলার সোনার গহনা সহ নগদ অর্থ ২০০০০ টাকা নিয়ে যায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়ার গাজীর ব্রীজ সংলগ্ন জলিল হাওলাদারের বাড়িতে রবিবার (২৯ ডিসেম্বর) আনুমানিক সকাল ১১.১০ মিনিটের সময় অপরিচিত এক লোক বাড়িতে আসে। অপরিচিত ঐ লোক বাড়িতে এসে জলিল হাওলাদারের স্ত্রী বেগমের সাথে আধ্যাত্মিক রকমের ধর্মীয় চিকিৎসার কথা বলে। এরপর জলিল হাওলাদারের  স্ত্রী মালা বেগমকে বিভিন্ন ধরনের মন্ত্র তন্ত্রের মাধ্যমে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণের গহনা যা আছে তা দ্বিগুণ হবে সহ জলিল হাওলাদার নাতি আয়শা আক্তার ও বউ মালা বেগমের ভাইয়ের পায়ের যে রোগ আছে তা ভালো হবে। এই কথা বলে জলিল হাওলাদারের স্ত্রীর সামনে কাগজ ও টাকা পুড়িয়ে তাকে অচেতন করে। অচেতন করা অবস্থায় তার কাছে যা চাওয়া হয় জলিল হাওলাদার স্ত্রী তাকে সবকিছু দিয়ে দেয়। এর কিছুক্ষণ পর জলিল হাওলাদারের নাতিকে গোসল করতে পাঠায়। গোসল করে ঘরে আসলে দেখে তার দাদি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই জলিল হাওলাদারের স্ত্রীর জ্ঞান ফিরে আসে। তখন তিনি স্বর্ণের গহনা ও নগদ টাকার খোঁজ করলে ওই ব্যক্তি সহ আর খুঁজে পান না। কিছুক্ষণ পর বুঝতে পারেন ওই ব্যক্তি সবকিছু নিয়ে চলে গেছে। সবকিছু হারিয়ে জলিল হাওলাদারের স্ত্রী চিৎকার করে কান্নাকাটি শুরু করেন।

জলিল হাওলাদারের স্ত্রীর নগদ অর্থসহ স্বর্ণের গহনা প্রতরনা করে প্রতারক নিয়ে যাওয়ার ব্যাপারে শরণখোলা থানায় অভিযোগ করা হলে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ ঘটনাস্থলে সাব ইন্সপেক্টর উজ্জলকে পাঠিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar