1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে অপহৃত নারী উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার দুই - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে অপহৃত নারী উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার দুই

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে জাকারিয়া হাসান(২৬) ও মাসুম বিল্লাহ(২৩) নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। রোববার রাত একটার দিকে উপজেলার গোমানতলী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় অপহরণকারীদের নিকট থেকে এক জিম্মি (২১) নারীকে উদ্ধার করা হয়। সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাকারিয়া ও মাসুম শ্যামনগর উপজেলা সদরের মাজাট গ্রামের জান্নাতুল খাঁ ও গোলাম মোস্তফার ছেলে। রোববার সন্ধ্যায় খালুর বাড়ির সামনের রাস্তা থেকে সাত/আটজন বখাটে ঐ নারীকে তুলে নিয়ে যায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান, ঐ নারী শ্যামনগরের রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসে। রোববার সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বের হওয়ার সুযোগে সাকিব, জাকারিয়া ও মাসুমের নেতৃত্বে সাত/আটজন তাকে তুলে নিয়ে যায়।

একপর্যায়ে ঐ নারীর মোবাইল নম্বর ব্যবহার করে তারা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে অপহরণকারীদের আটকসহ জিম্মি নারীকে উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান ইতিমধ্যে ভুক্তোভোগী নারী বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত/আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন গ্রেপ্তারকৃত দুইজনকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

এদিকে গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় হামলা ও ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে যুবদল নেতা জাকারিয়াকে থানার গেটের উপর দাড়িয়ে মানুষকে উস্কাতে দেখা যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar