1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খালেদা জিয়াকে চিঠি দিলেন শাহবাজ শরিফ—কী লিখেছেন তিনি? - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

খালেদা জিয়াকে চিঠি দিলেন শাহবাজ শরিফ—কী লিখেছেন তিনি?

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ জন খবরটি পড়েছেন
খালেদা জিয়াকে চিঠি দিলেন শাহবাজ শরিফ—কী লিখেছেন তিনি?

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি চিঠি লিখেছেন, যেখানে তিনি তার রোগমুক্তি কামনা করেছেন এবং তাকে ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিশাল ব্যক্তিত্ব’ বলে অভিহিত করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত ৩১ জানুয়ারি লেখা চিঠিটি রোববার বিকালে পাকিস্তান দূতাবাসের মাধ্যমে বিএনপির গুলশান কার্যালয়ে পাঠানো হয়। এতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

শাহবাজ শরিফ চিঠিতে আরও বলেন, “মানুষের কল্যাণে আপনার অবিচল প্রতিশ্রুতি বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি আপনার সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য দোয়া করছি। আপনি, আপনার পরিবার ও সমর্থকদের সঙ্গে আছে পাকিস্তান।”

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন এবং লন্ডনে পৌঁছে একটি ক্লিনিকে ভর্তি হন। চিকিৎসা শেষে তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার ও কিডনির জটিলতায় ভুগছেন। বিএনপি নেতারা বলছেন, উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া জরুরি ছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar