1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় নিখোঁজের তিনদিন পর ইমামের মরদেহ উদ্ধার  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শরণখোলায় নিখোঁজের তিনদিন পর ইমামের মরদেহ উদ্ধার 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ জন খবরটি পড়েছেন

মোঃনাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শরণখোলায় নিখোঁজের তিনদিন পরে খাল থেকে মোতালেব হোসেন (৭০) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার বাংলাবাজার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোতালেব হোসেন শরণখোলা উপজেলার পূর্বখাদা-চরঘাটা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় চরঘাটা জামে মসজিদে নামাজ পড়াতেন।

শরণখেলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, সকালে মরদেহটি খালে ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিয়ে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতা পাঠানোর প্রস্তুতি চলছে।

পরিবার ও স্থানীয়দের বরাদ দিয়ে তিনি আরও বলেন, তার ছোট স্ত্রী পিয়ারা বেগম, এই মরদেহকে তার স্বামী মোতালেব হোসেন বলে শনাক্ত করেছেন। মোতালেব হোসেন গত ১৭ ফেব্রুয়ারি বরিশালের চরমোনাই-এ মাহফিলে গিয়েছিলেন। তিনি বুধবার (১৯ ফেব্রুয়ারি) পরিবারের সাথে কথা বলেছেন। বৃহস্পতিবার রাতে তাকে স্থানীয়রা দেখেছেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ ছিল না। এটা হত্যা না মৃত্যু সে বিষয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar