1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাবার সালিশের প্রতিশোধে প্রাণ গেল শিশু হোসেইনের - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বাবার সালিশের প্রতিশোধে প্রাণ গেল শিশু হোসেইনের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন

কুমিল্লার বুড়িচংয়ে গ্রাম্য সালিশের রায়ে ক্ষুব্ধ হয়ে এক শিশুর ওপর ভয়ঙ্কর হামলার ঘটনায় ১২ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলো ১৪ বছরের হোসেইন। বুধবার (১৮ জুন) দুপুরে কুমিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হোসেইন বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের আবু তাহেরের ছেলে এবং শিকারপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে বিষ খাওয়ানো হয় এবং অণ্ডকোষে ঢেলে দেওয়া হয় এসিড।

হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট (আইসিইউ) ডা. অরূপ কুমার রায় জানান, বিষক্রিয়ায় তার গলা ফুলে গিয়েছিল এবং সে শ্বাসকষ্টে ভুগছিল। এসিডে তার অণ্ডকোষ সম্পূর্ণভাবে ঝলসে গিয়েছিল।

ঘটনার সূত্রপাত দুই মাস আগে, যখন একই গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত হয় সাইমুন। গ্রাম্য সালিশে বিচারক আবু তাহের সাইমুনকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকে ক্ষুব্ধ হয় সাইমুন ও তার ভাই আলাউদ্দিন।

৩১ মে স্কুল ছুটির পর রাস্তা থেকে ডেকে নেওয়া হয় হোসেইনকে। তার বাবার সালিশের প্রতিশোধ নিতে এই নৃশংস হামলা চালানো হয় বলে অভিযোগ।

হোসেইনের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী। বাবার চোখে অশ্রু আর মায়ের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।

এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar