1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন মাহফুজ আলম - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন মাহফুজ আলম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম, যিনি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পদত্যাগ করেছেন। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। যদিও দলটির নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হতে পারেন।

এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এরপর ২৮ আগস্ট মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। পরে ১০ নভেম্বর তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে সে সময় তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

নতুন দায়িত্ব পাওয়ার পর মাহফুজ আলমের নেতৃত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কী পরিবর্তন আসবে, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar