1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গতকাল হামলার ঘটনায় বেধড়ক মারধর করা ব্যক্তি ডিবির কেউ নন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ

গতকাল হামলার ঘটনায় বেধড়ক মারধর করা ব্যক্তি ডিবির কেউ নন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৩৬ জন খবরটি পড়েছেন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেছেন, প্রথমত সে ডিবির কেউ না। গতকাল ওখানে যারা দায়িত্বে ছিল সকলেই ডিবির পোষাক পড়া ছিল। সিভিল পোষাকে কেউ ছিল না। ওই ব্যক্তির পরিচয় শনাক্তে আমাদের কয়েকটি টিম কাজ করছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গতকাল কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো মেরুন কালারের পোশাক পরিহিত এক যুবককে বেধড়ক পেটাতে দেখা যায়, যা পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এদিকে, নুরুল হক নুরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ। আজ মেডিকেল বোর্ড নুরের চিকিৎসার বিষয়ে আলোচনায় বসবে। তবে বোর্ডের চিকিৎসকদের নাম এখনও জানা যায়নি।

নুরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে। চোখ খুলতে পারছেন না তিনি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে।

অপরদিকে, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ সাংবাদিকদের বলেন, গতকাল আইনশৃঙ্খলা বা‌হিনীর সঙ্গে মিলে ব‌হিরাগতরাও হামলা চালায়। তাদেরকে খুঁজে বের করতে হবে। এই হামলার সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা জ‌ড়িত থাক‌তে পারে বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগর এলাকায় শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar