1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
“কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন”-প্রধান উপদেষ্টা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

“কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন”-প্রধান উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এক জরুরি বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ড. ইউনূস বলেন, “কথার কথা নয়, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।”

বৈঠকে ‘জুলাই সনদ’-এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের দীর্ঘ আলোচনার ফল হলো জুলাই সনদ। এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে।”

তিনি জানান, সনদের কপি সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হবে এবং যতদিন তিনি দায়িত্বে থাকবেন, দলিলটি সংরক্ষণ ও প্রচারের উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা দলগুলোকে আহ্বান জানান, সনদে যে নীতিগুলোতে ঐকমত্যে পৌঁছানো হয়েছে, সেগুলো যেন রাজনৈতিক চর্চা ও দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জানানো হয়, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত অনুলিপি ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। তবে সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত সুপারিশ পরবর্তীতে উপস্থাপন করা হবে।

গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ছয়টি পৃথক সংস্কার কমিশন গঠন করে—সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন। এসব কমিশনের পরামর্শের ভিত্তিতেই জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar