1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে খেলবেন মুস্তাফিজ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের আশ্বাস প্রতিমন্ত্রীর রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত শার্শা উপজেলা প্রেস ক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন তিন শিক্ষক পদায়ন

রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ জন খবরটি পড়েছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে নতুন একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের সামনে এই প্যানেল ঘোষণা করেন রাবির সাবেক সমন্বয়ক মাহাইর ইসলাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঘোষিত প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে তাসিন খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রাজন আল আহমেদ, সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাহাইর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে শীত কুমার ওরাং, সাংস্কৃতিক সম্পাদকপদে অমিত তাঞ্চঙ্গা, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. লাদেন, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে সামসাদ জাহান, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে নাদিয়া হক মিথী, তথ্য ও গবেষণা সম্পাদক পদে সরোয়ার জাহান নাহিদ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুনান হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তোফা, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে শরিফুল ইসলাম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে কবি গোপাল রায়, সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে আর রাফি সিরাজী অন্তর, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সহ-পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে এস এম রিজন এবং নির্বাহী সদস্য পদে মাে. ফেরদৌস শরীফ, ইমাম হোসেন, এসএম হাফিজুল ইসলাম, আব্দুল্লাহ আল মুয়াজ নির্বাচনে অংশগ্রহণ করবেন। এছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাসিন খান, মাহাইর ইসলাম এবং গোপাল রায়৷

প্যানেল ঘোষণা শেষে সহ-সভাপতি (ভিপি) ও সিনেটসদস্য পদপ্রার্থী তাসিন খান বলেন, “আমরা সার্বজনীন শিক্ষার্থী সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি। প্যানেল গঠনের ক্ষেত্রে আমরা বিশেষভাবে লক্ষ্য রেখেছি যাতে এটি রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে। আমাদের মূল লক্ষ্য হলো রাকসুকে কোনোভাবেই রাজনৈতিক মতাদর্শ প্রচারের হাতিয়ার বানানো না হয়।

তিনি আরো বলেন, প্যানেল গঠনের সময় আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি যোগ্য ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থীদের সঠিক স্থানে রাখার বিষয়ে। তাই আমরা বিশ্বাস করি, আমাদের এই ভারসাম্যপূর্ণ ও যোগ্য নেতৃত্বের প্যানেলকে শিক্ষার্থীরা সমর্থন করবে এবং ভোট দিয়ে বিজয়ী করবে”।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar