নিউজ ডেস্ক
সোমবার (২৬ অক্টোবর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার জন্য দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে আসন্ন মৌসুমে মাঠ মাতাবেন। এর আগে রিশাদ হোসেন হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন, ফলে এবারের আসরে দুই বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার এই লিগে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মুস্তাফিজ। বিসিবি তাকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে।
আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমেই মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মুস্তাফিজ। একই কারণে বিসিবির নতুন টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টে তাকে দেখা যাবে না।
অন্যদিকে, রিশাদ হোসেনও বিগ ব্যাশের পুরো মৌসুম খেলবেন হোবার্ট হারিকেন্সের হয়ে। তিনিও এই টুর্নামেন্টে ব্যস্ত থাকায় বিসিবির টি-টোয়েন্টি সংস্করণে অংশ নিতে পারবেন না।