1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হার্টের রিংয়ের দাম কমালো সরকার, কমেছে প্রায় ৪৮ হাজার টাকা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক

হার্টের রিংয়ের দাম কমালো সরকার, কমেছে প্রায় ৪৮ হাজার টাকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং বা করোনারি স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেশিরভাগ স্টেন্টের দাম আগের তুলনায় কয়েক হাজার থেকে শুরু করে প্রায় ৪৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বুধবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন নির্ধারিত মূল্য অবিলম্বে কার্যকর হবে।

স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ, কমিশন এবং আমদানিকারকদের যুক্তিসংগত মুনাফা বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে ২৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন ব্র্যান্ডের স্টেন্টের পুরোনো ও নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, বাজারে সর্বনিম্ন ১৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬৫ হাজার টাকা মূল্যের স্টেন্ট পাওয়া যাবে।

একইসঙ্গে দেশের সব কার্ডিয়াক হাসপাতালের জন্য কয়েকটি নির্দেশনাও জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাসপাতালের নোটিশ বোর্ডে হালনাগাদ মূল্য তালিকা প্রকাশ, অনুমোদিত মূল্যে স্টেন্ট বিক্রি, রোগীকে পৃথক ক্যাশমেমো দেওয়া এবং ব্যবহৃত স্টেন্টের খালি প্যাকেট রোগীকে সরবরাহ করা।

ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, অনুমোদিত মূল্যে স্টেন্ট বিক্রি হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar