1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭২ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম,​রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই বিপ্লবের বীর শহিদদের স্মরণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।​

এদিন সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি দল স্থানীয় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।​শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব বলেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের এই মহান ত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে রাঙ্গামাটি জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar