1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দায়িত্ব পালন শেষে ব্যারাকে শেষ ঘুম, আকস্মিক মৃত্যু এসআই আজিজুল হকের - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

দায়িত্ব পালন শেষে ব্যারাকে শেষ ঘুম, আকস্মিক মৃত্যু এসআই আজিজুল হকের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮৬ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০) আকস্মিকভাবে মারা গেছেন। শুক্রবার রাতের ডিউটি শেষে থানার ব্যারাকে নিজ কক্ষে বিশ্রাম নিতে যাওয়ার পর শনিবার সকালে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিজুল হক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। তিনি গত ২০ মে লোহাগাড়া থানায় এসআই হিসেবে যোগদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সারাদিন তিনি স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করেন। রাত প্রায় ৮টার দিকে ডিউটি শেষে থানার ব্যারাকে নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সহকর্মীরা একাধিকবার ফোন করেও তাঁর সাড়া না পেয়ে কক্ষে প্রবেশ করলে তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
পুলিশ জানায়, লোহাগাড়া থানায় জানাজা শেষে মরদেহ চট্টগ্রাম পুলিশ লাইন্সে নেওয়া হবে। সেখানে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এসআই আজিজুল হকের আকস্মিক মৃত্যুতে লোহাগাড়া থানার পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের ভাষ্য, অল্প সময়ের কর্মজীবনেই তিনি সৎ, দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে সবার আস্থা অর্জন করেছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar