তারিম আহমেদ, নওয়াপাড়া প্রতিনিধি
শুক্রবার (৭ আগস্ট), ২০২৬ | বিকেল ৪:৩৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আনোয়ারা বেগম (৭০) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার দুপুরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আনোয়ারা বেগমের ভাইপো শফিকুল ইসলাম জানান, গত বুধবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, আনোয়ারা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় রেফার করা হয়। পরে জানতে পেরেছি, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।