1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাল্যবিবাহ ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ শরণখোলা: উপজেলা আইনশৃঙ্খলা সভায় কর্মপরিকল্পনা গ্রহণ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

বাল্যবিবাহ ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ শরণখোলা: উপজেলা আইনশৃঙ্খলা সভায় কর্মপরিকল্পনা গ্রহণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪২ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা প্রতিনিধি
মঙ্গলবার (২৫ আগস্ট), রাত ৮টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাল্যবিবাহ, মাদক ও জুয়ার আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা এবং উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান ইফতেখারের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।

সভায় বক্তারা শরণখোলার সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সামাজিক এই ব্যাধিগুলো নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

উপজেলার সার্বিক অগ্রগতি ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সভায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা উপস্থাপন ও অনুমোদন করা হয়। সভায় উপস্থিত বক্তারা নিজ নিজ অবস্থান থেকে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক নান্না মিয়া এবং শরণখোলা থানার উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান মিজান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar