1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে ইয়াবা-গাঁজা, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

বাগেরহাটে ইয়াবা-গাঁজা, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৮ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বুধবার (২৬ আগস্ট), রাত ৯টা ৪০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটে অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা, চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তিনি জানান, সদর থানার নাগেরবাজারসহ বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম ওজনের ১৪০ পুরিয়া গাঁজা, ৪ লিটার চোলাই মদ এবং ৫৫টি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আটজন হলেন বিষ্ণু রবি দাস, পল্টু রবি দাস, জয় রবি দাস, মো. রিফাত, সিরাজ, বিপ্লব মিস্ত্রী, নিমাই সাহা এবং পলি।

অন্যদিকে, খান জাহান আলী (রহ.) মাজারসংলগ্ন পুকুরপাড়ে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। প্রতিটি জাল নোটের মূল্যমান এক হাজার টাকা। গ্রেপ্তার তিনজন হলেন মো. আকলাস ভুইয়া, আশিকুর রহমান মোল্লা এবং মো. শিবলু ফকির।

পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, “অপরাধ দমনে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা মাদক, অস্ত্র ও জাল নোটের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar