1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটে মাদক কারবারি সুমনের ডাকাতচক্রের ৫ সদস্য আটক - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

লালমনিরহাটে মাদক কারবারি সুমনের ডাকাতচক্রের ৫ সদস্য আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৯ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া / লালমনিরহাট প্রতিনিধি
৩০ আগস্ট (২০২৬), বিকেল ৪টা ১০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের বাবুরডাঙ্গা এলাকায় মাদক কারবারি সুমনের সঙ্গে সম্পৃক্ত ডাকাতচক্রের ৫ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বাবুরডাঙ্গা এলাকার মাহাতাব মিয়ার ছেলে সুমন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং এর আগেও তাকে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় গাজীপুর থেকে চার সদস্যের একটি দলকে ভাড়া করে এলাকায় নিয়ে আসেন সুমন। ওই দলের সদস্যরা মাদক চালানের প্রস্তুতি নেওয়ার সময় সন্দেহজনক কর্মকাণ্ড দেখে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বড় বাবু নামে এক ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করলে এলাকাবাসী তাকেসহ পাঁচজনকে আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে বড় বাবুর স্বীকারোক্তির বরাত দিয়ে স্থানীয়রা জানান, সুমনের নির্দেশে তারা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর পর ঢাকায় মাদক পাচারে সহযোগিতা করতেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ জানায়, তারা বিষয়টি তদন্ত করে দেখছে। তবে মাদক কারবার, ডাকাতি ও ছিনতাইয়ের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুমনের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar