1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টাঙ্গাইলে টাকা চেয়ে না পাওয়ায় বাবাকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

টাঙ্গাইলে টাকা চেয়ে না পাওয়ায় বাবাকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৪ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা
রবিবার (৩০ আগস্ট), বিকাল ৫টা ৫৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টাঙ্গাইলের নাগরপুরে টাকা চেয়ে না পাওয়ায় বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রবিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ভূইয়া (৫৫) পেশায় ভ্যানচালক ছিলেন এবং অভিযুক্ত ছেলে মোস্তফা ভূইয়া (২২) ঘটনার পর থেকে পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে নিজ ঘরে ভাত খেতে বসেন আব্দুর রহিম। এ সময় ছেলে মোস্তফা তার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে মোস্তফা ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুর রহিমের মৃত্যু হয়।

নিহতের স্ত্রী শিরিন বেগম ও মেয়ে সালমা দাবি করেন, মোস্তফা মানসিক ভারসাম্যহীন এবং মাঝে মধ্যেই বাড়িতে অস্বাভাবিক আচরণ করতেন। ঘটনার সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি বাবাকে আঘাত করেন। তবে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল কুদ্দুস জানান, মোস্তফা মাদকাসক্ত ছিলেন এবং টাকা নিয়ে তর্কের জেরে এই হত্যার ঘটনা ঘটে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ভ্যানচালক রহিম ভূইয়াকে তার ছেলে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। হত্যার পর অভিযুক্ত মোস্তফা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar